শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ব্যারিস্টার ফুয়াদের হাতে ঈগল প্রতীক তুলে দিলেন জামায়াত আমির

সংবাদের আলো ডেস্ক: আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের হাতে ঈগল প্রতীক তুলে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এসময় তিনি ঈগল প্রতীকের স্লোগান দিয়ে নেতাকর্মীদের ভোট দেওয়ার আহ্বান জানান। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে জামায়াতের আয়োজনে নির্বাচনী জনসভায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের হাতে এবি পার্টির দলীয় প্রতীক ঈগল তুলে দেওয়া হয়।

বরিশালে জামায়াতে ইসলামী মনোনীত ও জোট সমার্থিত সংসদ সদস্য প্রার্থীদের নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে জনসভাটি অনুষ্ঠিত হয়। সকালে এ সভায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

জনসভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে শফিকুর রহমান বলেন, বরিশাল-৩ আসনে ব্যারিস্টার ফুয়াদকে আমরা ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট থেকে মনোনয়ন দিয়েছি। আগামীর বাংলাদেশ ঈগলের গতিতে এগিয়ে যাবে। আমরা ঈগল প্রতীক নিয়ে এগিয়ে যাব। আল্লাহ তাআলা ঈগল প্রতীক কবুল করুন। ঈগল প্রতীক বিজয় লাভ করবে ইনশাআল্লাহ।

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দীগঞ্জে হেলিকপ্টারযোগে আসেন। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়