ভোটে জালিয়াতির সম্ভাবনা দেখছেন না মির্জা ফখরুল
সংবাদের আলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে রাজনৈতিক দলগুলোর নেতাদের বাগযুদ্ধে ভোট কারচুপি-জালিয়াতির শঙ্কা প্রকাশ হয়েছে। তার মধ্যে অবৈধ ব্যালট পেপার ও সিল নিয়ে ধরা পড়ার ঘটনা জাল ভোটের প্রসঙ্গকেও টেনে এনেছে।
তবে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে প্রচারণায় নেমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর বলেছেন, এই নির্বাচনে জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই। এবার সকল দল নির্বাচনে অংশ নিয়েছে এবং সরকারও এ নির্বাচন গুরুত্ব সহকারে করছে।
নিজের জন্য ভোট চেয়ে তিনি বললেন, ভোট হলো পবিত্র আমানত, আমি কারো আমানত নিয়ে কখনো খেয়ানত করেনি। সততার সঙ্গে রাজনীতি করছি, ভবিষ্যতেও করবো, রাজনীতি করে সম্পদ করিনি বরং সম্পদ বিক্রি করে রাজনীতি করছি।
১২ ফেব্রুয়ারির ভোটে জিতে তার দল বিএনপি সরকার গঠন করতে পারলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান— সবার মধ্যে সম্প্রীতি গড়ে তোলার প্রত্যায় ব্যক্ত করেন মির্জা ফখরুল।
জামায়াতের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেছেন, রাজনীতিতে প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকা উচিত।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।