বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভোটে সামাজিক মাধ্যমে ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

সংবাদের আলো ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনি প্রচারণায় রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৬ অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে হলে প্রার্থী বা তার নির্বাচনি এজেন্টকে ব্যবহৃত প্ল্যাটফর্মের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইল ঠিকানাসহ শনাক্তকরণ তথ্য প্রচার শুরুর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

এ ছাড়া বিধিমালার বিধি ২২(২) অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন, বুস্টিং ও স্পন্সরশিপসহ সব ধরনের প্রচারণা ব্যয় নির্বাচনি ব্যয়ের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনে দাখিল করতে হবে।

এ বিষয়ে বিধিমালার নির্দেশনা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে রিটার্নিং কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছে কমিশন। একই সঙ্গে রাজনৈতিক দল ও প্রার্থীরা কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে, সে সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়