বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ধর্মভিত্তিক একটি দল ফ্যাসিবাদী-হিংসাত্মক আচরণ করছে: রিজভী

সংবাদের আলো ডেস্ক: জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির জেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ধর্মভিত্তিক একটি দল তাদের আচরণে ফ্যাসিবাদী, হিংসাত্মক আচরণ প্রকাশ করছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সাথে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, নতুন রূপে নতুন উপায়ে যেন ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে। ক্যান্টনমেন্টে একজন প্রার্থীর অশোভন আচরণ বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে সমালোচনা করার যে স্ট্যান্ডার্ড, সেটা লঙ্ঘন করছে তারা।

এতে নজরুল ইসলাম খান বলেছেন, জেতার চেষ্টা থাকবে নির্বাচনে, কিন্তু নৈতিকতা বিসর্জন দিয়ে নয়। কারো ক্ষতি না করে লড়াইয়ে জেতা উচিত। দুর্ভাগ্যজনকভাবে অনৈতিকভাবে, অযৌক্তিকভাবে জেতার চেষ্টা করছে। কেউ করলে গণমাধ্যমকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি। এখানে কে কোন দলের মুখ্য নয়।

তিনি আরও বলেন, এত রক্তের ওপর দিয়ে আজকে যে সুযোগ এসেছে, এটাকে অনৈতিকভাবে কোনো দল বা ব্যক্তি যেন ব্যবহার করতে না পারে। গণমাধ্যমকে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে কাজ করতে হবে। আমাদের নেতাকর্মীদের আমরা নির্দেশ দেবো, যেন গনমাধ্যমকর্মীদের সহায়তা করে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়