কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন
সংবাদের আলো ডেস্ক: যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। আগামীতে কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াত এদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকায় এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন কক্সবাজার-১ এ বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, জামায়াতের আমির বলেছেন, এদেশের স্বাধীনতার ঘোষণা নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেন নাই, কর্ণেল অলি দিয়েছেন। এগুলোকে ‘প্রলাপ বকা’ উল্লেখ করেন তিনি। বলেন, এমন প্রলাপ অস্বাভাবিকও না। কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা স্বাধীনতার ইতিহাস বিকৃতি করবে, এটাই স্বাভাবিক।
সালাহউদ্দিন বলেন, ‘তারা (জামায়াত) বলছে, তাদেরও নাকি একজন মুক্তিযোদ্ধা আছে। একজন মুক্তিযোদ্ধাকে তাদের জোটে যোগদান করিয়েছে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে। তারা এখন সাইনবোর্ড দেখাচ্ছে তাদেরও একটা মুক্তিযোদ্ধা আছে। সেই মুক্তিযোদ্ধাকে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষকও বানাচ্ছে।’
বলেন, জামায়াত আমিরের এই কথা মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক জনগণ অবশ্যই মেনে নেবে না এবং প্রতিবাদ জানাবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।