পদ্মাপাড়ে তারেক রহমান, দুপুরে যোগ দিচ্ছেন জনসভায়
সংবাদের আলো ডেস্ক: নির্বাচনী জনসভায় যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সাড়ে ১২টার দিকে তাকে বহনকারী বিমানটি রাজশাহীতে অবতরণ করে। উত্তরাঞ্চলে ভোটের প্রচারণায় নামতে এর আগে আজ তিনি সস্ত্রীক ঢাকা ছাড়েন।
পদ্মাপাড়ে নেমেই হযরত শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন বিএনপি চেয়ারম্যান। এরপর যাবেন নির্বাচনী সমাবেশস্থলে।
এই জনসভা ঘিরে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ভোর থেকেই দলের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। উৎসাহ-আগ্রহ নিয়ে তারেক রহমানকে দেখার এবং তার বক্তব্য শোনার জন্য করছেন অপেক্ষা।
রাজশাহীর সমাবেশ শেষে নওগাঁয় এটিএম মাঠের নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। পরে সড়কপথেই বিএনপি চেয়ারম্যান যাবেন বগুড়ায়। পথে রাতে বগুড়ায় আলতাফুন্নেসা খেলার মাঠের সমাবেশে যোগ দিয়ে এই অঞ্চলের প্রথমদিনের কর্মসূচি শেষ করবেন তিনি।
কাল শুক্রবার রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত ও নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে বগুড়ায় রাত্রিযাপন করবেন। শনিবার বগুড়া থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সমাবেশে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।