দেশের সম্পদ-সম্মান যাদের হাতে নিরাপদ, তাদের হাতেই দেশের চাবি উঠবে
সংবাদের আলো ডেস্ক: দেশের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ, ১২ তারিখ তাদের হাতেই দেশের চাবি উঠবে। আগামী ১৩ তারিখ থেকে এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর মিরপুর ১০-এ অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, দেশের মানুষের বিজয় চায় জামায়াত। নির্বাচনে ১৮ কোটি মানুষ জয়ী হবে, যদি জামায়ত বিজয়ী হয়। দেশবাসী এবার পরিবর্তন চায়।
গতকাল শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় ডা. শফিকুর রহমান দাবি করেন, জনগণের প্রতি আস্থা না থাকায় শেরপুরে হামলা চালানো হয়েছে।
পরে নিজের নির্বাচনী আসন ঢাকা-১৫-এ স্থানীয় মানুষের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান তিনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।