বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংবাদের আলো ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট। 

আজ রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি রাষ্ট্রদূত ফ্রেদেরিক ইনজা এবং অর্থনৈতিক উপদেষ্টা জুলিয়েন ডিউর।

বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে বাংলাদেশ ও ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়