বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

অষ্টম দিনে ৪৫ জনের আপিল মঞ্জুর, নামঞ্জুর ১৮, প্রত্যাহার ৯

সংবাদের আলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।  

শনিবার (১৭ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে  ১০টায় শুরু হয়ে এই শুনানি; চলে বিকাল ৫টা পর্যন্ত।  

আজ মোট ১১২ জনের আপিলের শুনানি হয়। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর হয়েছে এবং নামঞ্জুর হয়েছে ৩৭টি। মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে ৯ জন প্রার্থীর। এছাড়া অপেক্ষমাণ রয়ছে ২১টি আবেদন। 

এদিন নির্বাচন ভবনে প্রার্থীদের মনোনয়পত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) করা আপিল আবেদনের শুনানিতে হট্টগোল, উত্তেজনারও সৃষ্টি হয়।

এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়