সিরাজগঞ্জে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন রাবিয়ান সিরাজগঞ্জ এর আয়োজনে ৩য় পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সিরাজগঞ্জ সরকারী কলেজ মাঠ থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে যমুনা নদীর পারে ক্রসবাধের স্কাউট গার্ডেনে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা তাদের বিশ্ববিদ্যালয়ের নানা স্মৃতি চারন করতে থাকেন। এসময় তাদের মাঝে এক অন্য রকম মিলন মেলা তৈরি হয়।
রাবিয়ান সিরাজগঞ্জের সভাপতি প্রফেসর জসিম উদ্দিন শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, রাবিয়ানের সাধারন সম্পাদক সাজেদুল কবির সাবেক সভাপতি রনেন্দ্র নাথ মন্ডল, অধ্যাক্ষ আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ আব্দুল আজিজ, অধ্যক্ষ আলী আশরাফ, অধ্যক্ষ রেজাউল করিম, অধ্যক্ষ এস আই এম এ রাজ্জাক,অধ্যক্ষ আক্তারুজ্জাম, রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান, সহকারী অধ্যাপক হাসেম তালুকদার, সহকারী অধ্যাপক আসলাম হোসেন, ওসি তাজমিলুর রহমান, সহ আরো অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক সাইদুল ইসলাম ও যমুনা টিভির সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল। অনুষ্ঠানে শেষ ভাগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।