মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে তাঁতিদের মধ্যে বিনা শুল্কে রং ও রাসায়নিক কেমিক্যাল বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ প্রাথমিক দুইটি তাঁতি সমিতির মাঝে বিনা শুল্কে রং ও সারায়নিক কেমিক্যাল বিতরণ করা হয়েছে। বুধবার সকলে পৌর এলাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ তাঁত বোর্ড বেসিক সেন্টারে এ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো: মামুন খাঁন।  বাংলাদেশ  তাঁত বোর্ডের আয়োজনে ও ভাঙ্গাবাড়ী ৩ নং ইউনিয়ন তাঁত বোর্ডের সভাপতি জাহিদুল ইসলাম বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সায়দাবাদ ইউনিয়নে ৩নং ওয়ার্ড ও বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নে ২ নং ওয়ার্ডের ১৬০ জন তাঁতীদের মাঝে এ রাসায়নিক কেমিক্যাল বিতরন করা হয়। এসময় সায়দাবাদ ইউনিয়নে ৩নং ওয়ার্ডের ১৩২ জনের মাঝে ১০১৭৫০০ কেজি ও ভাঙ্গাবাড়ী ইউনিয়নে ২ নং ওয়ার্ডের ২৮ জনের তাঁতীদের মাঝে ৩৮৫০০০ কেজি রাসায়নিক কেমিক্যাল বিতরন করা হয়।  বিতরন অনুষ্ঠানে আরো  উপস্থিত ছিলেন,তাত সমিতির ট্যাগ অফিসার (অপারেশন) মো: মনজুরুল ইসলাম, ট্যাগ অফিসার ( রক্ষণাবেক্ষন) মো: সাইফুল ইসলাম, বাংলাদেশ তাত বোর্ডের সহকারী ব্যবস্থাপক রবিউল ইসলাম, সমিতির কর্মকর্তা আরিফ বিল্লাহ আল মামুন, সহ প্রমখ।  এদিকে বিনা শুল্কে তাঁত বোর্ডের রং ও রাসায়নিক কেমিক্যাল পেয়ে উচ্ছ্বসিত তাঁতিরা। তারা বলেন সরকার তাঁতিদের দিকে এভাবে সু-নজর দিলে সিরাজগঞ্জে তাঁত শিল্প আবার প্রান ফিরে আসবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়