মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁয় মরহুম  লিটন স্মৃতি  ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত 

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর কীর্তিপুর ক্রীড়া সংস্থার পরিচালনায় ও কীর্তিপুর ক্লাবের আয়োজনে মরহুম লিটন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) কীর্তিপুর স্কুল মাঠে খেলাতে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক(১) নূর-ই আলম মিঠু।

বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিন্টু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বক্তারপুর ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য মোঃ সোহেল মৃধা।

এছাড়াও উপস্থিত ছিলেন কীর্তিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কীর্তিপুর বিএনপি’র সভাপতি মোঃ আলমগীর কবির বিদ্যুৎ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহীদুজ্জামান (সাঈদ) সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

নূর-ই আলম মিঠু বলেন, “যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শরীর ও মন দুটোকেই সুস্থ রাখে।

এ ধরনের টুর্নামেন্ট আয়োজন নিয়ে যুবকদের মধ্যে শৃঙ্খলা ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্ব গুণাবলী তৈরি করে। ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে এটাই আমাদের প্রত্যাশা”। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়