মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, ৭ ডিগ্রি সেলসিয়াস

সংবাদের আলো ডেস্ক: সারাদেশে বেড়েছে শীতের দাপট। কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস। 

দেশের বেশিরভাগ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বেলা বৃদ্ধির সাথে কোথাও কোথাও সূর্য উঁকি দিলেও উত্তাপ মিলছে না।

এতে ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগব্যাধিও। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়