রাউজান প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে জামায়াতের অভিনন্দন
রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলার সাংবাদিকতার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান,সাংবাদিকতার ধারক ও বাহক ‘রাউজান প্রেস ক্লাব’ এর নব-নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন রাউজান উপজেলার জামায়াত নেতৃবৃন্দ।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় রাউজান উপজেলার জামায়াতের আমির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহাজাহান মঞ্জু, সেক্রেটারি মোহাম্মদ রিদোয়ান শাহ এবং রাউজান পৌরসভার আমীর বেলাল মুহাম্মদসহ জামায়াতের নেতৃবৃন্দরা।
নেতৃবৃন্দরা রাউজান প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি এস এম ইউসুফ উদ্দীন, সহ-সভাপতিবৃন্দ গাজী জয়নাল আবেদীন, হাবিবুর রহমান, কামাল উদ্দিন হাবিবী, যীশু সেন, সাধারণ সম্পাদক নেজাম উদ্দীন রানা, যুগ্ন সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, শাহাদাত হোসেন,সাংগঠনিক সম্পাদক আমীর হামজা, অর্থ সম্পাদক আনিসুর, দফতর সম্পাদক আবিদ মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্তকে অভিনন্দন জানান। এছাড়াও অভিনন্দন জানান নির্বাহী সদস্য মীর আসলাম, শফিউল আলম, এম বেলাল উদ্দীন, সাহেদুর রহমান মোর্শেদ, রমজান আলি ও কামরুল ইসলাম বাবু প্রমুখকে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।