সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জোট করলেও দলীয় প্রতীকে করতে হবে ভোট— হাইকোর্টের রায়

সংবাদের আলো ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধানের বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর ফলে, নির্বাচনী জোট গড়লেও প্রতিটি দলকে নিজ নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে।

উল্লেখ্য, অতীতে নির্বাচনী জোট গঠন করার পর জাতীয় নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রেই জোটে যে দল নেতৃত্বে ছিল, তাদের দলীয় প্রতীকেই অন্যান্য ছোট দলগুলোকে ভোটে অংশ নিতে দেখা গেছে। অবশ্য কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমী নজিরও রয়েছে। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়