সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জুলাই সনদ বাস্তবায়নে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত দেবে সরকার

সংবাদের আলো ডেস্ক: জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার। রাজনৈতিক দলগুলো তা মেনে নেবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ ২০২৫ খসড়ার সংশোধন প্রস্তাব বিষয়ে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

আসিফ নজরুল বলেন, ধারাবাহিকভাবে সংস্কার করা হলে ভালো কিছু হবে। রাতারাতি সংস্কার করে ফেলা হবে, এমন চিন্তা থেকে সবার বের হয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সংবিধান কোন ম্যাজিক না যে এতে অন্তর্ভুক্ত থাকলেই সব সমস্যার সমাধান হবে। নির্বাচিত সরকার সংস্কারের ধারা অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়