সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

খালেদা জিয়াকে আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন টুকু

সংবাদের আলো ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদানের আমন্ত্রণ পত্র পৌঁছে দেয়া হয়েছে।

রোববার রাতে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এ আমন্ত্রণপত্র সাবেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। আগামী ১২ নভেম্বর চীন মৈত্রী সম্মেলন  কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় দেখা করে তিনি এ আমন্ত্রণপত্র তুলে দেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়