সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘আজ–কালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পদক্ষেপ নিতে হবে’

সংবাদের আলো ডেস্ক: আজ অথবা আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি। দেরি হলে সরকারের ওপর থেকে জনগণ আস্থা হারাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সংস্কার শেষ করে ভোটের আগে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি দতে হবে। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চায় জামায়াত। তবে কোনোভাবেই একসাথে গণভোট নয়। নির্বাচনের আগেই গণভোট হতে হবে।

তিনি আরও বলেন, একটি দল বলছে তাদের নোট অব ডিসেন্ট রাখা হয়নি। মেজরিটি দলের সিদ্ধান্ত অনুযায়ী ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে। নোট অব ডিসেন্ট রাখতে গেলে সব পয়েন্ট ধরে ধরে নির্বাচন দিতে হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়