রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে প্রশাসন: কৃষিমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসন শক্ত অবস্থানে থাকবে। এরইমধ্যে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।

রোববার (৩ মে) দুপুরে কোরবানির পশু পরিবহন নিয়ে বিভিন্ন সংস্থার সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, খামারিরা যাতে লোকসানে না পড়ে, সেজন্য ভারতীয় গরু আমদানি বন্ধে সীমান্ত এলাকায় কোনো হাট বসতে দেয়া হবে না।

আমিন উর রশিদ জানান, এবার ঈদে ১ কোটির কিছু বেশি গরু চাহিদা রয়েছে। খামারিদের কাছে পর্যাপ্ত গরু-ছাগল মজুত আছে। তাই কোরবানির পশুর সংকট হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রাণিসম্পদমন্ত্রী জানান, অনলাইনে পশু বেচাবিক্রির ক্ষেত্রে খাজনা দিতে হবে না। ট্রাকে পশু বহনের ক্ষেত্রে কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সর্তক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়