রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল: অর্থ উপদেষ্টা

সংবাদের আলো ডেস্ক: আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কিনতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রস্তাব ছিল, সেটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।।

তিনি বলেন, আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের ব্যবহারের জন্য ৩০০ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কিনতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রস্তাব ছিল, সেটি বাতিল করা হয়েছে।

জাপানে ১ লাখ কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ড. সালেহউদ্দিন। তিনি বলেন, জাপানি ভাষা জানার পাশাপাশি যে কোনো ধরনের দক্ষতা থাকলেই দেশটিতে চাকরির সুযোগ মিলবে।

ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে ২২টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার চিন্তাভাবনা চলছে।

তবে কোনো ব্যাংক এভাবে একীভূত হয়ে গেলেও আমানতকারীদের কোনো সমস্যা হবে না জানিয়ে তিনি বলেন, গ্রাহক বা আমানতকারীরা যেভাবেই এসব ব্যাংকে টাকা রাখুক, তাদের এসব আমানতের ওপর কোনো প্রভাব পড়বে না।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়