ফেব্রুয়ারিতে ভোট পৃথিবীর কোনো শক্তিই ঠেকাতে পারবে না: প্রেস সচিব
সংবাদের আলো ডেস্ক: ঘোষিত সময় অনুযায়ীই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসময় ডাকসু নির্বাচন যেন উৎসবমুখর হয়— সে ব্যাপারে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।
রবিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তি ভোট ঠেকাতে পারবে না; সেই প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে।
তিনি বলেন, রাজবাড়ীতে শান্তিপূর্ণ বিক্ষোভ করার কথা ছিল। এ ন্যাক্কারজনক ঘটনায় সরকার নিন্দা জানিয়েছে। ইতোমধ্যেই ৭ জন আটক করেছে পুলিশ।
প্রেস সচিব আরও বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল দমানোসহ দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সক্রিয় হবার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।