সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে: আসিফ মাহমুদ

সংবাদের আলো ডেস্ক: যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তাদের অনেকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পল্লী দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশনে (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, নির্বাচন হলে তাদের স্বার্থে আঘাত লাগবে।

তিনি বলেন, বাংলাদেশের প্র্যাকটিস হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা তাদের নিকট মানুষকে নিয়োগ দিয়ে থাকে। আমরা চেষ্টা করছি কোনো নির্দিষ্ট দলের নিয়োগ না বরং স্বচ্ছতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দিতে।

আসিফ মাহমুদ বলেন, মেধাবীরা দেশের সম্পদ। কোনো স্বজনপ্রিয়তার অভিযোগ আমার কাছে আসেনি। কোনো মামা-চাচা বা ঘুষ ছাড়া যারা নিয়োগ পেয়েছেন তাদের সময় এসেছে দেশকে কিছু প্রতিদান দেওয়ার।

জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিষয়ে তিনি বলেন, এ বিষয়টি অত্যন্ত নিন্দাজনক। এ ধরনের হামলা যাতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়