শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় নালিতাবাড়ী উপজেলা বিএনপির নেতা দুলাল চৌধুরির নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি আজ ৩ সেপ্টেম্বর বিকাল ৫ টায় শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

নালিতাবাড়ী শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা শেরপুর -২ ( নকলা-নালিতাবাড়ী)আসনের মনোনয়ন প্রত্যাশি  বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চৌধুরী ৷ সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দল পুনর্গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

নেতারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্ব অপরিহার্য।” এসময় অন্যান্যদের মাঝে নন্নী ইউনিয়ন বিএনপির সভাপতি রহুল আমিন,যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রাজ্জাক ,রুপনারায়ন কুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ  অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়