সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিএনপির  ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপন 

সুবীর দাস, নওগাঁ: ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি, নওগাঁ-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ ২রা সেপ্টেম্বর নওগাঁ শহরের বাইপাস সড়কে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতৃবৃন্দ ও কর্মীরা বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক সনি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, খায়রুল আলম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ হাসান লিপ্ত,  পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশের প্রত্যয়ে বিএনপি সবসময়ই সচেতন ভূমিকা পালন করে আসছে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই অংশ।”

এ সময় নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে পরিবেশবান্ধব ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়