শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

টঙ্গীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদলের  দোয়া ও মিলাদ মাহফিল

সংবাদের আলো ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট ) সন্ধায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ সুমনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক ও সাবেক কাউন্সিল শেখ মো. আলেক, শেখ মো.শামীম বেপারী, হাতেম মাষ্টার, জালাল খলিফা, যুবদল নেতা শুভ মিয়াজী, নাসির আবেদীন প্রিন্স, মো.কাজল মন্ডল, আরমান,ছাত্রদল নেতা  রাহিন  আহমেদ রাজিবসহ বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা।

দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘ জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

পরে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়