শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

লালমনিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের পাশে বিজিবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যাটালিয়ন(৬১) বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। রবিববার বিকেলে দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রেগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান এসজিপি,এসময় রংপুরের সেক্টর কমান্ডার কর্ণেল সাব্বির আহমেদ, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুৃম, দোয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, হাতীবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নূরল হক প্রমুখ।

এসময় রিজিয়ন কমান্ডার জাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, বিজিবি সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে। এছাড়াও মানবসেবামূলক নানা ধরনের কাজ করে থাকে।এরই ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রান বিতরণের আগে তিনি তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ এবং ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন।

উল্লেখ, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্হ শতাধিক পরিবারের মাঝে চাউল, ডাল, চিড়া, তেল, আলু পিয়াজ এবং লবণ ত্রাণসামগ্রী হিসেবে বিতরণ করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়