সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রুয়ার কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যাঃ মহিউদ্দিনকে নওগাঁ উন্নয়ন ফোরামের সংবর্ধনা

সুবীর দাস, নওগাঁ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন রুয়ার RUAA এর নির্বাচনে সরাসরি ভোটে নওগাঁ জেলার একমাত্র বিজয়ী কার্যনির্বাহী সদস্য হিসবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, অধ্যাপক মোঃ মহিউদ্দীন নির্বাচিত হওয়ায় “নওগাঁ উন্নয়ন ফোরাম” এর পক্ষ থেকে তাঁকে সম্বর্ধনা প্রদান করা হয়। 

নওগাঁ মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এক অনাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  নওগাঁ উন্নয়ন ফোরামের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ আবু সাদাত মুহম্মদ সায়েম, সংগঠনটির সহ সভাপতি মাওলানা মোনায়েম হোসেন রাজু এবং সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দীন আলমগীর, সহকারী সেক্রেটারী এ্যাডঃ আব্দুর রহিম,  এক্সিকিউটিভ মেম্বার এমদাদ হোসেন, আহসান হাবীব, এ্যাডঃ আনোয়ার হোসেন রানা, শাহেদুর রহমান প্রমূখ। নওগাঁ উন্নয়ন ফোরাম নওগাঁর মানুষের কল্যানে ও সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়