বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাগরপুরে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থান দিবস’-এর বর্ষপূর্তি উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা অফিস কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা চত্বর ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে ইসলামী আন্দোলনের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি এবং টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মনোনীত এমপি পদপ্রার্থী মোহাম্মদ আখিনুর মিয়া বলেন,

“বর্তমানে দেশে দুর্নীতিবাজ, লুটেরা ও দালালদের দাপট চরমে। ভোটাধিকার হরণ, লুটপাট ও ক্ষমতার অপব্যবহার চলছে গায়ের জোরে। ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব ছাড়া এ দেশের মুক্তি নেই। নাগরপুর-দেলদুয়ারবাসী যদি আমাকে সুযোগ দেন, আমি ইনসাফ, ন্যায় ও উন্নয়নের রাজনীতি গড়ে তুলব।”

এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ বাবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি মুফতি আল-আমীন কাসেমী।

বক্তারা বলেন, ‘জুলাই অভ্যুত্থান’ কোনো সাধারণ ঘটনা নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিবাদ—যা সাহস, ত্যাগ ও ইসলামী আদর্শের প্রতীক। নতুন প্রজন্মকে এই চেতনায় উদ্বুদ্ধ করে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে হবে।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশের শান্তি, ইনসাফ ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়