এনায়েতপুরে অবৈধভাবে ৩ বালুুমহল সৃষ্টি, ভ্রাম্যমান আদালতে জরিমানা
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে অবৈধভাবে তিনটি স্থানে বালুমহল সৃষ্টির দায়ে ভ্রাম্যমান আদালতে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২আগষ্ট) দুপুরের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌহালীর ইউএনও মোস্তাফিজুর রহমান তাৎক্ষণিক ভাবে বিচারকার্য পরিচালনা করে বালু কারবারি বোরহান উদ্দিন, মেহেদী হাসান ও মো: সৈকতকে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
এছাড়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় আড়াই লক্ষ সেফটি বালু জব্দ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের জিম্মায় জব্দকৃত বালু রাখা হয়েছে। বিধি অনুযায়ী দ্রুতই নিলামে তোলা হবে। এসময় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসডিই মো: পারভেজ ও এনায়েতপুর থানার উপ পরিদর্শক আনোয়ার হোসেন সহ এলাকাবাসি উপস্থিত ছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চৌহালী উপজেলার সাদিয়া চাঁদপুর ইউনিয়নের এনায়েতপুর যমুনা স্পারবাঁধের উত্তর এবং দক্ষিণে পাউবো’র জায়গায় দখল করে অবৈধভাবে বালু মহাল বা গদি প্রতিষ্ঠা করেছে প্রভাবশালী চক্র। এছাড়া বালু আনলোডের জন্য পাউবোর নির্মীত স্পার বাঁধের উপরের অংশ কেটে পাইপ বসিয়ে এ ব্যবসা পরিচালনা করছে তারা।
একারনে সাড়ে ৬০০ কোটি টাকার নির্মানাধীন তীর সংরক্ষণ বাঁধ সহ যমুনা স্পারবাঁধ এলাকা হুমকিতে রয়েছে। এদিকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার জন্য এলাকাবাসী উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।