মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জুলাই গণহত্যা মামলা: শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ আজ

সংবাদের আলো ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার জুলাই গণহত্যা মামলার সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষ্যগ্রহণ আজ রোববার (৩ আগস্ট)। আদালতের অনুমতি সাপেক্ষে তা সরাসরি সম্প্রচার করা হবে।

গতকাল শনিবার (২ আগস্ট) ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ তথ্য তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রথমদিন ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের আহতরা সাক্ষ্য দেবেন।

এর আগে, গত ১০ জুলাই জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। অন্যদিকে, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়