তাড়াশ বিএনপি‘র সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্ধোধন
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা শাখার সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাড়াশ ঈদগাহ মাঠে প্রধান অতিথি হিসেবে সদস্য সংগ্রহ কর্মসূচির অনুষ্ঠানের উদ্ধোধন করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি‘র সম্মেলণ প্রস্তুত কমিটির আহবায়ক ও বিএনপি‘র রাজশাহী বিভাগীয় সহ- সাংগাঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলীম।
তাড়াশ উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ- ৩ আসনের বিএনপি‘র সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশি খন্দকার সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,তাড়াশ উপজেলা বিএনপি‘র সম্মেলন প্রস্তুত কমিটির সমন্বয়ক ভিপি শামীম খান ও তাড়াশ উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি স.ম আফছার আলী।
তাড়াশ উপজেলা বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আমিনুর রহমান টুটুলের সঞ্চালণায় সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্ধোধনী অনুষ্ঠানে আরোবক্তব্য রাখেন, স্থানীয় ও অনান্য ইউনিটের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।