কুষ্টিয়ার ভেড়ামারায় আল আমিন জুট মিলস্ লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির পরিমান ১০ কোটি
মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় আল আমিন জুট মিলস্ লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৪ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও শেষ হয়নি নির্বাপনের কাজ। এখনও থেমে থেমে জ্বলছে আগুন।
গতকাল ২৭ শে জুলাই (রবিবার) রাত ১১:৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিকপক্ষ এবং নির্বাহী পরিচালক মো: আল-আমিন। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ কোটি টাকা বলে জানিয়েছেন তিনি। সরেজমিনে গেলে প্রতিষ্ঠানটির সহকারি পরিচালক মোঃ সাদিকুর রহমান জানান, গত ২৭ জুলাই রাত ১১:৪৫ মিনিটে হঠাৎ করেই জুট মিলের প্রোডাকশন ফ্লোরের পাশের গোডাউনে আগুন লেগে যায়।আমরা ধারণা করছি, প্রোডাকশন ফ্লোর থেকেই হয়তো আগুনের সূত্রপাত হয়েছে।
নিমিষেই আগুনে পুড়ে যায় গোডাউন থাকা বাছাইকৃত পাট ও কাঁচামাল, মেশিনারিজ ও রপ্তানির জন্য প্রস্তুতকৃত পণ্যসামগ্রী। অগ্নিকাণ্ডে ১২ টি র্যাপিয়ার তাঁত মেশিন, ১৮ টি ট্র্যাডিশনাল বাংলা তাঁত মেশিন,১টি করে কফ ও বীম মেশিন পুড়ে গেছে। এছাড়াও রপ্তানির জন্য প্রস্তুতকৃত চট,সুতা ও বস্তার ২১১ টন এবং ৭২৬ টন প্রস্তুতকৃত পাট পুড়ে যায়।পুড়ে যাওয়া পাটের কিছু অংশ হয়ত ব্যবহার করা যেতে পারে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো: আল আমিন জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে আমরা মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০কেটিি টাকা বলে ধারনা করছি। এখনও থেমে থেমে আগুন জ্বলছে।
১৪ ঘন্টা ধরে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো: শরিফুল ইসলাম জানিয়েছেন, জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় গত রবিবার রাত ১২টা থেকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।প্রায় ৪ ঘন্টা নিরালস চেষ্টা আগুন রাত ৩:৪০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।তবে মাঝে মাঝে এখনো আগুন জ্বলছে বিধায় তা নির্বাপনের জন্য আমাদের টিম ১৫ ঘণ্টা ধরে কাজ করে যাচ্ছে।আগুন নির্বাপন শেষে এর সূত্রপাত এবং তা লাগার প্রকৃত কারণ সম্পর্কে জানতে পারবো।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো: আবদুল রব তালুকদার বলেন,আগুন লাগার সঙ্গে সঙ্গে আমি সহ একটি টিম ঘটনাস্থলে যায়। আইনশৃঙ্খলার কোন অবনতি হয়নি এবং কোনরকম হতাহতের ঘটনা ঘটেনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।