কাজিপুরে কুরআনের ছবক অনুষ্ঠানে সেলিম রেজা – আলেমগণ ছিলেন আওয়ামী লীগের দু-চোখের দুশমন
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কাজিপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি সেলিম রেজা বলেছেন, বিগত আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামল ছিলো অনিয়ম আর দুর্নীতিতে ভরা। আলেম ওলামা মাশায়েখরা ছিলেন তাদের দুচোখের দুশমন। তাদেরকে একসাথে হওয়া দেখলেই পুলিশ পাঠিয়ে ধরে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন করতো। দিনের পর দিন বিনা বিচারে ও মিথ্যা মামলায় তাদের জেলে ভরে রাখতো। তাদের সত্য কথা বলার পথকে রুদ্ধ করে দিয়েছিলো।
সোমবার (২৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে অবস্থিত হযরত আয়েশা সিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসায় কুরআনের প্রথম ছবক এর উদ্বোধন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি আরও বলেন, প্রতিটি মুসলমানের উচিত ধর্মীয় শিক্ষাটাকে সম্মান জানানো। আজ এখানে এসে বরেণ্য একাধিক আলেম-ওলামা-মাশায়েখদের সাথে কুশল বিনিময় করতে পেরে ভালো লাগছে। আর ভালো লাগছে একঝাঁক কুরআনের পাখিদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে।
বগুড়ার জামিয়া রহমানিয়া এর প্রতিষ্ঠাতা পরিচালক, এহসান ট্রাভেলস এজেন্সি এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাফেজ তৈয়ব খন্দকার এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জামিল মাদ্রাসার সহকারি পরিচালক আল্লামা আতাউল্লাহ নিজামী। কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে অবস্থিত হযরত আয়েশা সিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাও: আব্দুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য ও
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ দফতর সম্পাদক সাংবাদিক এনামুল হক, জামিয়া রহমানিয়া দারুল উলুম মাদানীনগর মাদ্রাসা বগুড়ার শিক্ষা উপদেষ্টা আল্লামা শফি কাসেমী, প্রকৌশলী রুবেল আহম্মেদ, বালিকা মাদ্রাসা বগুড়ার সাধারণ সম্পাদক মাওলানা বশির আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক, জামিয়া রহমানিয়া বগুড়ার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাও: মারুফুর রহমান, আমিনা মনসুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল জলিল। অনুষ্ঠানে শিশুদের হাতে কুরআন শরীফের ছবক তুলে দেন জামিল মাদ্রাসা বগুড়ার সহকারি পরিচালক আল্লামা আতাউল্লাহ নিজামী।
পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।