দুর্গাপুরে জুলাই গণঅভ্যুত্থানে ৪ শহীদদের স্মরণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে নেত্রকোণার দুর্গাপুরে চার শহীদদের স্মরণে শহীদ ওমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার বিকেলে সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন ও সুসং সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শহীদ ওমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
খেলার শুরুতে শহীদদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। উদ্বোধনী খেলায় এম এস এস স্পোর্টিং ক্লাব ২-০ গোলে কলেজ মোড় স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। আগামী ৫ আগস্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
শহীদ ওমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির সভাপতি কামরুজ্জামান রাজু জানান, দুর্গাপুরের ৪ শহীদ উমর ফারুক, জাকির হোসেন, সাইফুল ইসলাম সেকুল, মাসুম বিল্লাহ তাদের আত্মত্যাগকে স্মরণ করে এবং তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার চেতনা জাগিয়ে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।