শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিএনপি’র নেতাকর্মীরা ১৭ বছরের সর্বোচ্চ নির্যাতিত হয়েছে : রায়গঞ্জে দোয়া ও স্বরণ সভায় সাইদুর রহমান বাচ্চু

সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “যারা বিএনপির বিরুদ্ধে কথা বলেন তারা শুনে রাখেন ১৭ বছর এ দেশে সর্বোচ্চ নির্যাতিত হয়েছে বিএনপি’র নেতা কর্মীরা। বিএনপি কে বিতর্কিত করতে পারবেন না।

যখনই শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেন তখনই আমাদের শরীরে আগুন ধরে যায়। বিএনপিকে বিতর্কিত করা এত সহজ নয়। বিএনপি মুক্তিযুদ্ধের দল, বিএনপি ইসলামিক মূল্যবোধের দল, বিএনপি সমাজতান্ত্রিক ও গণতন্ত্রের দল। যারা হত্যা করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে প্রভাইট করবেন না।

আমাদের বিরুদ্ধে কথা বলে আওয়া লীগকে ক্ষমতায় আনার চেষ্টা করবেন না। যদি তা করার চেষ্টা করেন তবে আবারও সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরও প্রতিহত করা হবে।” শনিবার বিকেলে ধানগড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং প্রয়াত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।  সাইদুর রহমান বাচ্চু প্রয়াত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার সম্পর্কে বলেন, তিনি শুধু সিরাজগঞ্জ নয়, সারাদেশে উন্নয়ন মূলক কাজ করেছেন। তিনি ছিলেন সিরাজগঞ্জবাসীর মুরব্বি। সিরাজগঞ্জ ৩ আসনের প্রতিটি এলাকায় উন্নয়ন করেছেন বলে সাবেক এক এমপি সংসদে প্রসংসা করেছেন। এই আসনে তৎকালীন একজন মন্ত্রী নির্বাচন করেছিলেন।

তখন প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রয়াত নেতা আব্দুল মান্নান তালুকদার। কিন্তু এ আসনের সর্বস্তরের মানুষ এত বড় মন্ত্রী দেখে নাই। একজন ভাল মানুষ ও উন্নয়ন বান্ধব নেতা হিসবে সে সময়ের জাতীয় এক নেতাকে প্রত্যাঙ্খান করে বিপুল ভোটে আব্দুল মান্নান তালুকদারকে নির্বাচিত করেছিলেন।

ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক,  জেলা বিএনপির সদস্য রাহিত মান্নান লেলিন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শামছুল ইসলাম, সহ সভাপতি খাইরুল ইসলাম, বাবর আলী খোকন, শামছুল ইসলাম খান, যুগ্ন সাধারণ সম্পাদক দুলালা হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, আবুল কালাম আজাদসহ উপজেলা যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্র দলসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং প্রয়াত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণে দোয়া পরিচালনা করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়