বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শ্রমিককে কালো তালিকাভুক্ত করা যাবে না: সাভারে শ্রম উপদেষ্টা

মো: হাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার: কোন শ্রমিককে কারখানার মালিক কালো তালিকাভূক্ত করতে পারবে না, এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

শনিবার বিকেলে সাভারের গেন্ডা বালু মাঠে শহীদের স্মরণে ‘জুলাই পূর্ণজাগরণ’-২০২৫ পালন উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশ-১ আয়োজিত সমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রতিটি কারখানায় ট্রেড ইউনিয়ন করবার অধিকার রয়েছে, কমপক্ষে ৫ টি করে ট্রেড করবে।

পরে সিবিআই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই সরকারের সাথে শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে আলাপ করবে।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুর্শিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রাণিসম্পদ সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, বিজিএমইএ সভাপতিসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়