শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দুর্গাপুরে ছাত্রদলের ‘স্মরণ সভা’

রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর সন্তানদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে  এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কলেজ হলরুমে সুসং সরকারি মহাবিদ্যালয়   ছাত্রদলের উদ্যোগে  এই সভা অনুষ্ঠিত হয়।

স্মরন সভায় বক্তব্যে রাখেন শহীদ মাসুম বিল্লাহ এর মা, কলেজের সিনিয়র প্রভাষক জালমগীর হোসেন, মো. আলী আকবর, মো. শাজাহান, মো. জিয়াউর রহমান,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক নিরঞ্জন দেবনাথ,  পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব নুরুজ্জামান জনি , সুসং সরকারী মহাবিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহীনূর আলম শাহীন  কলেজ ছাত্র দল কর্মী আরিফুল ইসলাম আরিফ, মামুন খান,মোবারক হোসেন,রুবেল হোসেন,সৈকত সরকার, বাইজিদ হাসান ঝলক, কামরুল ইসলাম।

আলোচনা পর্বে নেতারা শহীদদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করে বলেন, জুলাই-আগস্টের গণ-আন্দোলন ছিল বাংলাদেশে স্বৈরাচারবিরোধী সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ে ছাত্রদলের ভূমিকা অন্যতম। পরিশেষে তারা ছাত্রদলের নেতাকর্মীদের জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়