মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে পূর্ব শত্রুতার জেরে মারপিট করার হুমকি, থানায় অভিযোগ‎‎

উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পূর্ব শত্রুতার জেরে মারপিট করার হুমকি’র অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি কুড়ারপাড় গ্রামে।

‎‎অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী গ্রামের আবু তালেবের ছে‌লে মজনু মিয়া (৪০) ও একই এলাকার জহর ব্যপারীর ছেলে আজিজার রহমান(৭০) এর সাথে দীর্ঘদিন থেকে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিলো।

এরই জের ধরে ঘটনার দিন গত ১২ জুলাই সন্ধ্যায় আজিজার ও তার লোকজন মজনু মিয়ার বাঁশঝাড় থেকে ২০টি বাশের করুল ভাংচুর এবং বাঁশ কেটে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।‎‎অভিযোগকারী মজনু মিয়া বলেন, বাঁশের করুল ভাংচুর ও কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিলে প্রতিপক্ষ আজিজার ও তার লোকজন মারপিট, খুন ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে ১২ শতক জমিতে চাষাবাদ করার ব্যঘাত সৃষ্টি করে।‎‎

এ বিষয়ে আজিজার রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। যেসকল অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন।‎‎উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়