,

শিরোনাম

প্রধানমন্ত্রীর কাছে অর্থ চেয়েছে দুই সিটি করপোরেশন

সংবাদের আলো ডেস্ক: ‘ক্লিন ও গ্রিন ঢাকা’ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছ থেকে বরাদ্দ চেয়েছে রাজধানীর ২ সিটি করপোরেশন।

আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

নাগরিক সংকট সমাধানে এক মাসের ক্র্যাশ প্রোগ্রামও হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, উন্নয়নের জন্য সিটি করপোরেশনে কোনো টাকা নেই। সেজন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে অর্থ চাওয়া হয়েছে।

এছাড়া, খাল খননের কাজ শুরু হয়েছে। দখলদারদের নোটিশ দিয়ে সরকারি জমি উদ্ধার করা হবে বলেও জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়