
উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পূর্ব শত্রুতার জেরে মারপিট করার হুমকি'র অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি কুড়ারপাড় গ্রামে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী গ্রামের আবু তালেবের ছেলে মজনু মিয়া (৪০) ও একই এলাকার জহর ব্যপারীর ছেলে আজিজার রহমান(৭০) এর সাথে দীর্ঘদিন থেকে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিলো।
এরই জের ধরে ঘটনার দিন গত ১২ জুলাই সন্ধ্যায় আজিজার ও তার লোকজন মজনু মিয়ার বাঁশঝাড় থেকে ২০টি বাশের করুল ভাংচুর এবং বাঁশ কেটে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।অভিযোগকারী মজনু মিয়া বলেন, বাঁশের করুল ভাংচুর ও কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিলে প্রতিপক্ষ আজিজার ও তার লোকজন মারপিট, খুন ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে ১২ শতক জমিতে চাষাবাদ করার ব্যঘাত সৃষ্টি করে।
এ বিষয়ে আজিজার রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। যেসকল অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন।উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.