বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে অগ্নিকান্ডে কৃষকের খর পুড়ে ছাই  

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচির ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দক্ষিণ বানিয়াগাঁতী গ্রামে অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ির পাশে থাকা দুইটি খরের পালা পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের ও বেলকুচি ফায়ার সার্ভিসের প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসে। শনিবার (১২ জুলাই) ভোর রাতে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দক্ষিণ বানিয়াগাঁতী গ্রামের কৃষক শহিদুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় দেখি খরের পালায় আগুন জ্বলছে। এখানে যেভাবে আগুন লেগে বড় বড় দুইটি খরের পালা পুড়ে গেছে। এটা কেউ শয়তানি করে চারিদিকে আগুল লাগিয়ে দিয়েছে। রাস্তার পাশে এমন হলে না হয় ধরে নিতাম সিগারেটের আগুন থেকে আগুন লেগেছে। তাছাড়া তো এখানে কোন ভাবেই আগুন লাগার কথা না।

কৃষক শহিদুল ইসলামের ছেলে মো: আব্দুল্লাহ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের প্রায় ২লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। বেলকুচি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুর রহমান বলেন, এ অগ্নিকাণ্ডের খবর শুনেই সেখানে আমাদের টিম সেখানে রওনা করে। পরে আমাদের টিম ৪০ মিনিট কাজ করার পরে আগুন নিয়ন্ত্রণ আসে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়