বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আনিসুল, সালমান, শাহজাহানের ২ দিনের রিমান্ড

সংবাদের আলো ডেস্ক: যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকে ২ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত।

এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে ১ দিন ও রিয়ার এডমিরাল সোহাইলকে ৩ দিনের রিমান্ড আদেশ দেয়া হয়েছে।

পাশাপাশি, জুলাই আন্দোলনের ভিন্ন ভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক এমপি আ ক ম সারওয়ার জাহান বাদশা ও সাবেক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলামকে।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে অর্থ মদদদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ভূমিকা রেখেছেন আসামিরা। এছাড়া গণমাধ্যমে বিতর্কিত বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীদের উসকে দেয়ার অভিযোগও করেন তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়