দেশে করোনায় একদিনে প্রাণ গেল ৫ জনের
সংবাদের আলো ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হলো।
রবিবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরস সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩৬ জন।
এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে। নতুন করে ৫ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫১৫ জনে দাঁড়িয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।