মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শুধু হাতের পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি:মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

লালমনিরহাট প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন,আওয়ামী আমাদের পাকিস্তানবাদী মৌলবাদী বলতেন।বিএনপি নেতারা একই কথা বলতেছেন। শুধু হাতের পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি।

রবিবার (২২ জুন) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। 

ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

প্রার্থীদের হাত তুলে ধরে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে পরিচয় করিয়ে দেন তিনি। এর আগে বক্তব্যে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের কথার সাথে মার্কা ও কাজের মিল নেই। কিন্তু ইসলামী আন্দোলনের কথার সঙ্গে কাজের ও মার্কার মিল রয়েছে। এই দল ক্ষমতায় এলে দেশের মানুষ শান্তিতে থাকবে। কেননা ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে, এমন পরিবেশ তৈরি হবে, যেখানে কেউ আর অবৈধ কোনো কিছুর চিন্তাই করবে না।

সবার মধ্যে ভালো কিছু করার ইচ্ছে তৈরি হবে। এজন্য তিনি উপস্থিত সকলের কাছে হাতপাখা প্রতীকে ভোট ও প্রত্যেকের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের বুকে যারা ভারতের দালালি করবেন, তাদের সঙ্গে যারা হাত এক করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধভাবে সেই দালালদের উৎখাত করবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট ৩টি নির্বাচনী আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির নায়েবে আমির এ সময় ঐক্যবদ্ধভাবে সকলকে হাতপাখা মার্কার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

লালমনিরহাট-১ (পাটগ্রাম -হাতীবান্ধা ) আসনে মাওলানা ফজলুল করিম শাহরিয়ার, লালমনিরহাটের -২ (কালীগঞ্জ- আদিতমারী) মুফতি মাহফুজুর রহমান  লালমনিরহাট-৩ (সদর) আসনে আলহাজ্ব মোকসেদুল ইসলাম প্রার্থী ঘোষণা করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়