মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মো. আলমগীর হোসেন (২১) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২১ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নসিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আলমগীর দুপুরের দিকে ঘরে একা ছিলেন। কিছুক্ষণ পর ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে তাঁর ভাগ্নি মোছা. নিলুফা (১৫) ডাকাডাকি শুরু করে। কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আলমগীরের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পূর্বধলা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

তদন্ত করেন থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দে ও সহকারী উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম। পরিবারের লোকজন জানান সে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, “পরিবার ও প্রতিবেশীদের দেওয়া তথ্য অনুযায়ী, আলমগীর দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়