রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গফরগাঁওয়ে ফ্যাক্টরি হামলার ঘটনায় গ্রেপ্তার ২, চাঁদাবাজির অভিযোগে তদন্তে তৎপর পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি: গত ৪ জুন গফরগাঁওয়ে একটি স্থানীয় ফ্যাক্টরিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাবেক জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় ১৭ জুন মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে গফরগাঁও থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে মামলার ১ ও ৪ নম্বর আসামিকে গ্রেফতার করে। পুলিশের তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরে আসে। ঘটনার বিষয়ে মামলার বাদী গণমাধ্যমকে জানান, “এটি মূলত একটি চাঁদাবাজির ঘটনা।

চাঁদা না পেয়ে মূল আসামির নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রসহ ফ্যাক্টরিতে হামলা চালায়।

তবে এলাকাবাসীর সাহসিকতায় তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা হয় এবং ঘটনাস্থলের কাছেই দুইজনকে ইফতারির বিভিন্ন মালামালসহ আটক করা হয়।” বাদী আরও দাবি করেন, “এ মামলাকে ঘিরে একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।

” এদিকে ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে প্রশাসন। জেলার পুলিশ সুপার, এএসপি (ক্রাইম), গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উষ্টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এসআই—সবাই দ্রুত তদন্ত ও সঠিক বিচার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করছেন।

এলাকাবাসী প্রশাসনের এই দৃশ্যমান ও পেশাদার তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের প্রত্যাশা, দোষীদের কঠোর শাস্তি দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়