দপ্তিয়র ইউনিয়নে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
মনিরুল ইসলাম,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে কৃষকদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫’ পালিত হয়েছে।
শনিবার (২১ জুন) সকাল ১১টায় দপ্তিয়র নজির আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা কৃষকদলের নির্দেশনায় এবং নাগরপুর উপজেলা কৃষকদলের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করে দপ্তিয়র ইউনিয়ন কৃষকদল।
পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছ, বিশেষ করে নিমগাছ ও ‘জিয়া ট্রি’ রোপণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দপ্তিয়র ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. মুক্তার মিয়া এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা কৃষকদলের সভাপতি মো. হুমায়ুন কবীর, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন আহমেদ শিশির, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজীব আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম রাশেদ, দপ্তিয়র ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আবু দাউদ, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, গয়হাটা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আশিকুর রহমান মামুন, কৃষকদল নেতা মো. রুবেল মিয়া প্রমুখ।
এছাড়াও ইউনিয়ন বিএনপি, কৃষকদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচির আয়োজকরা বলেন, “পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ লাগানোর মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করাই আমাদের উদ্দেশ্য।”



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।