বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া

সংবাদের আলো ডেস্ক: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বুধবার (১৮ জুন) সন্ধ্যায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলটি থেকে তা নিশ্চিত করা হয়েছে।

এর আগে, গত ৮ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশের সাবেক এ প্রধানমন্ত্রী।

টানা ১৭দিন ক্লিনিকটিতে চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন। পরে দীর্ঘ চার মাস পর দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানসহ গত ৬ মে লন্ডন থেকে দেশে ফেরেন খালেদা জিয়া।.

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়