কোর্ট ভবনের সামনেই দুলাল ফকিরের উপর সন্ত্রাসীদের অতর্কিত হামলা
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: পূর্ব শত্রুতার জেরে রাজৈর উপজেলাধীন বাজিতপুর ইউনিয়নের সুতার কান্দি গ্রামের দুলাল ফকিরকে মাদারীপুর কোর্টের সামনে থেকে মে’রে গু’রু’তর আ’হ’ত করার অভিযোগ একই ইউনিয়নের গঙ্গাবর্দী গ্রামের মজিদ হাওলাদার ও তার সহযোগীদের বিরুদ্ধে।
উল্লেখ্য রাজৈর বাজিতপুর ইউনিয়নের গঙ্গা বর্দি গ্রামে পূর্ব শত্রুতা জেরে ১৫ জুন মাদারীপুর জজ কোর্টে কেসের হাজিরা দিতে গেলে হাফিজুর হাওলাদারের ছোট ভাই মফিজ হাওলাদার কতিপয় লোকজন নিয়ে কোর্ট বাউন্ডারি বাহিরে হাফিজুর হাওলাদারের শ্যালক মোঃ দুলাল ফকির পিতা রব ফকির (গ্রাম সুতার কান্দি বাজিতপুর) কে পরিকল্পিতভাবে এলোপাথাড়ি মারপিট করে পালিয়ে যায়।
পরে লোকজন ধরাধরি করে সরাসরি রাজৈর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন। খবর পেয়ে দৈনিক সংবাদের আলো প্রতিনিধি রাজৈর স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে ভিকটিমের সমস্ত শরীরে বিভিন্ন রকমের ক্ষত চিহ্ন দেখতে পায় ।
দুলাল ফকির রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে তার অবস্থা আশঙ্কা জনক । দুলাল ফকিরের শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য আজ ১৬ মে, দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতেলে প্রেরন করেছেন বলে জানা গেছে।
দুই পক্ষের তরফ থেকে থানায় অভিযোগ পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন মামলা দায়ের হয় নাই।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।