বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘কিং চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. ইউনূস

সংবাদের আলো ডেস্ক: শান্তি-স্থায়িত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য ব্রিটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫’ পেতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের সেন্ট জেমস প্যালেসে হবে এই আনুষ্ঠানিকতা।

আগামীকাল শুক্রবার (১৩ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই বৈঠকের কোনো ফরম্যাট নেই। তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের দিনক্ষণ, সংস্কার ও জুলাই চার্টারসহ যেকোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এদিকে, সফরের দ্বিতীয় দিন বুধবার (১১ জুন) ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে আয়োজিত বিশেষ নৈশভোজে অংশ নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান। কিংস ফাউন্ডেশনের ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে ছিল এ নৈশভোজের আয়োজন।

এর আগে, চ্যাথাম হাউস আয়োজিত সংলাপে প্রধান উপদেষ্টা জানান, ১৭ বছর পর দেশের ইতিহাসে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তাস্তর করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়